শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বিশ্বকাপ আমেজ শুরু হয়েছে

হয়ত এটাই মেসি রোনালদোদের শেষ বিশ্বকাপ। হতে পারে ইনজুরিতে পড়া নেইমারের জন্যেও।

তবে রোনালদো হয়ত আগামি বিশ্বকাপেও খেলতে পারেন। কেননা তার ইচ্ছে নিজের ছেলের সঙ্গে খেলতে নামা। এটা প্রত্যেক বাবারই থাকে। ছেলেকে নিয়ে স্বপ্ন দেখে। রোনালদোর ছেলে আর কটা বছর গেলে একটা যুবক হয়ে যাবে। কিন্তু রোনালদোর বয়সও তো থেমে নেই। বিশ্বকাপ আসলেই বাংলাদেশে কেমন জানি এক ধরনের উৎসবের আমেজ কাজ করে। সবাই মেতে উঠি এই উৎসবে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি বা ফ্রান্স যে যেই দলের ভক্ত, সেভাবে তারা সেলিব্রেত করে। খেলার সময় রাত জেগে খেলা দেখা আর হইচই করার আনন্দ তো আছেই। বিশ্বকাপ মেসি ও রোনালদোর শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে। আর নেইমারের শুরুটা ছিল ২০১৪ তে। কাতার প্রস্তুত বিশ্বকাপের জন্য আর অধিকাংশ ক্লাবগুলির খেলা শেষ হয়েছে, বিশ্বকাপের জন্য খেলোয়াড়েরা তাদের দেশে যাচ্ছে। এই তো আর এক সপ্তাহ বাকি বিশ্বকাপের। এখনি শুরু হয়েছে উৎসবের আমেজটা। এই বিশ্বকাপের বড় একটি বাধা হচ্ছে ইনজুরি। ক্লাব ফুটবল নিয়মিত হওয়ার কারনে অনেক দেশের বড় বড় তারকারা ইনজুরিতে পড়েছে। অনেকের স্বপ্ন ভেঙ্গে গেছে। আগামি মাসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিবার শুনি ব্রাজিল বা আর্জেন্টিনা নিবে কিন্তু দিন শেষে বিশ্বকাপ দেখা জায় অন্য কোন দেশের হাতে। যাই হোক এই বিশ্বকাপের ফলাফল কি হয় সেটা দেখার বিষয়। সবাইকে ধন্যবাদ আর কাজি দেইলির পাশে থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন