আমরা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কথা শোনাতে খুব পছন্দ করি।এক্ষেত্রে কথা শোনানোর জনঢ় পার্ফেক্ট প্লেস ওই "মা" যে তার মেয়ের কাছে থাকে।
এই ভারতীয় উপমহাদেশের অধিকাংশ মানুষেরা খুবই নিকৃষ্ট চোখে দেখে যদি কোন মা তার মেয়ের সাথে একই ছাদের নিচে একসাথে থাকে। আর এই কারণেই মেয়ে হলে মা-চাচীরা মুখ ভার করে থাকেন। ছেলে ব্যতীত যদি মেয়ে হতেই থাকে তবে শেষ বয়সে তাদের কে দেখবে, বলুন কে দেখবে?? সত্যি-ই তো কে দেখবে! কারণ কোন মা যদি মেয়ের কাছে থাকে...তাহলেই শুরু হয়ে যাবে ছিঃ ছিঃ, মেয়ের শ্বশুর বাড়িতে মা থাকে! তাহলে যার তিনটি সন্তান-ই মেয়ে আবার স্বামী ও মৃত তাহলে ওই মহিলা কি আত্মহত্যা করবে?? কারণ মেয়ে আর জামাই এর সাথে থাকা তো বাংলাদেশের মানুষের কাছে অন্নপাপ!!
আমার খুব কাছ থেকেই দেখা এক জা তার অন্য জাকে বলছে তোমার মা এতোদিন তোমার বাড়িতে আছে, তাহলে তোমার বাপের বাড়িতে এতোদিন দুর্বা গাছ জন্মে গেছে! অর্থাৎ মা কে তাড়াতাড়ি তোমাদের বাড়ি পাঠিয়ে দাও...মেয়ের বাড়ি থাকলে তো নিজেদের বাড়িটি তো নষ্ট হয়ে যাবে। অথচ উনার চারজনই মেয়ে। এরপর বিধবা হয়েছেন...উনার ছেলে নাই এই অপরাধে একা একা এক ঘরে মরে-পচে যাবে? বৃদ্ধ বয়সে উনার ও কি একটু আদর যত্ন পেতে ইচ্ছে করে না?
ছেলে বা মেয়ে যেই হোক কেনো উভয়ের মা-বাবা কে দেখা উভয়েরই কর্তব্য। একজন সন্তান মানুষ করতে মেয়ে বা ছেলে যেই হোক না কেনো প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়।কোন কোন ক্ষেত্রে একটি মেয়ের পেছনে আর ও বেশি যায়। একটি ছেলে নিম্নবিত্ত পরিবার থেকে আসলে একটি শার্ট আর একটি প্যান্ট পরে বাসে ঝুলে ঝুলে পড়াশোনা শেষ করতে পারে,যদি সে চায়। অথচ ওই পরিবারেরই একটি মেয়েকে ন্যূনতম ৪ সেট জামা, রিকশা ভাড়া দিয়ে লালনপালন করে থাকে। আমরা তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বেশি অর্থ মা আর আব্বু আমার পেছনে ব্যয় করছে। আমার ভাইয়ারা যেখানে ব্যাচে ও পড়তে পারেনি।সেই আমার জন্য ক্লাস ফাইভ থেকে হাউজটিউটর ছিল। আমার জন্য যা ব্যয় করছে দু'ভাই এর খরচ এক করলেও তারচেয়ে কম হবে। মায়ের দুধ ও আমি ভাইদের চেয়ে কম খাইনি। তাহলে আমার মায়ের দায়িত্ব শুধুই আমার ভাইদের? আর আমি মেয়ে বলে আমার কোন দায় নেই??
সমাজের এই একচোখা ট্যাবুটা ভাঙ্গা খুব দরকার। সমাজের কন্যার পিতা-মাতারা ও যেন কন্যা কর্তৃক সাধ্যানুযায়ী ভরণপোষণ পায়। তাঁরা যেন নিজেদের কে হতভাগ্য না ভাবে। সেই সঙ্গে কন্যাদের কেও মা-বাবার যত্ন নেওয়ার পাশাপাশি স্বামীর মা-বাবাকেও আন্তরিকতার সঙ্গে ভালোবাসে।
সন্তান ছেলে হোক বা মেয়ে,
মা-বাবার দায়িত্ব নেওয়া হোক সুষম বন্টনে!!
©Mansura Mou
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন