আমার শ্বশুর বাড়িতে তাদের দূরসম্পর্কের একজন মহিলা আত্মীয় ইতালি থেকে আসেন। তো উনি বাড়ির সবার সঙ্গে দেখা করে শেষে আমার শ্বশুরদের ঘরে আসেন। তিনি আমার শ্বাশুড়ি মায়ের সঙ্গে কথা বলার ফাঁকে। আমরা সব জা'য়েরা মিলে কয়েক পদের হাতের নাস্তা বানিয়ে দিই।
উনি সেগুলো খেতে খেতে আমার শ্বাশুড়িকে বলেন
- চাচী কিছু মনে করিয়েন না, আপনার সেজো বউ (আমার সেজো জা' মোটামুটি ফর্সা) ছাড়া অন্য বউদের রং তো ব্লাক ডায়মন্ড। এ কথা বলে উনি ফিচলে একটি হাসি দেন। যেনো কতো বড়ো কাজ করে ফেলছেন।
আমার শ্বাশুড়ি মা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে, আমাদেরকে অপমান করে কিছু একটি বলছে।
উনি কিছুটা সময় চুপ করে ( রাগকে কন্ট্রোল করে) উওর দেন,
- ঠিক বলছো মা, আমার বউদের গায়ের রং কালো। কিন্তু এরা আমার কাছে এক একটি রত্ন। এতে আমার কিংবা আমার ছেলেদের কোন সমস্যা নেই। আমাদেরকে মেনে-চিনে সবাই এক সাথে রয়েছে এতেই আমি সন্তুষ্ট। তার থেকেও বড়ো কথা আমার বা আমার ছেলেদের গুনাহও হচ্ছে না।
মহিলাটিকে অবাক হয়ে তাকাতে দেখে বলে,
- বুঝোনি? আচ্ছা এ যে কতোজনের বউরা খুব সুন্দরী তার উপর মেকআপ করে রং,ঢং করে কতো জায়গায় ছবি দিচ্ছে কতোজনে দেখছে। রূপের, শরীরের প্রশংসা করছে সেগুলো গিলে সে বউটি অন্য লোকের সাথে চলে যাচ্ছে। সেগুলো থেকে তো আমি আর আমার ছেলেরা কালো বউ এনে ভালো করছি তাই না?
তবে সব কালো মেয়েরা যে ভালো হয় তা না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বউমা'রা সেরকম নয়। আমাকে যতেষ্ট সম্মান করে। নিজেদের মায়েদের মতো আমাকে সেবা যত্ন করে। আমিও ওদেরকে নিজের মেয়ের মতো আদর, স্নেহ করি। এতো কথা বলে ফেললাম তুমিও কিছু মনে করো না।
মহিলাটি একেবারে বেকুব হয়ে গেলো। কারণ যে বউয়ের কথা আমার শ্বাশুড়ি মা বলছে, সে বউটি মহিলার ছেলের বউ। কয়েক মাস আগে উনার ছেলেকে ডিভোর্স দিয়ে অন্যজনের সাথে চলে গেছে।
আমরা জা'য়েরা সবাই মিটিমিটি হাসতেছি, একে বারে উচিত জবাব, যাকে বলে মুখের উপর ঝামা ঘষে দেওয়া।
আমার ছোট্ট জা' আমার কানের কাছে ফিসফিস করে বলে
- ভাবি মহিলা শক্ট আমাদের শ্বাশুড়ি মা রক্স😎।
ওর কথা শুনে আমি ফিক করে হেঁসে দিই। ও বড্ড ফা*জি*ল সব সময় এমন করে কথা বলে।
~সমাপ্ত~
লিখেছেন: জিনাত আফরোজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন